১০০ কেজি গাঁজা উদ্ধার, জুয়াড়িসহ ২৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ গতকাল রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ দুলাল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার মাদক ব্যবসায়ী, দুই ছিনতাইকারী ও ১৭ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।র‌্যাব সদর দপ্তর জানায়, রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে গত শুক্রবার চোলাই মদ, ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। তাঁরা হলেন কাজল (৪০), শ্রীবলানা (২৮) ও মো. আসাদুজ্জামান। তাঁদের কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ ও ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন মিরপুরের আদাবর থেকে চাপাতিসহ মানিক (২২) ও ইসহাক আলী (২২) নামের দুই ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। এ ছাড়া সবুজবাগের দক্ষিণ মান্ডা থেকে ১৭ জন জুয়াড়িকে আটক করা হয়।