১০০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডবলমুরিং থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে প্রায় ১০০ কেজি গাঁজাসহ ইসমাইল পারভেজ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজাবহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়।ডবলমুরিং থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ইসমাইল তাঁদের বলেছেন, প্রতি সপ্তাহে একবার কুমিল্লার মতুরাপুর বাজারের দক্ষিণ পাশে আবদুল হকের কাছ থেকে চার বস্তায় ১০০ মণ গাঁজা আনা হয়। পরে পাইকারি ব্যবসায়ীরা এগুলো নিয়ে যান।