১০০ কোটি টাকায় ৩টি ড্রেজার কিনবে ফিকরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রেজার মেশিন ক্রয় উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা  l ছবি: প্রথম আলো
ড্রেজার মেশিন ক্রয় উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

দুবাই ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ফিকরান ইন্টারন্যাশনাল ড্রেজিং লিমিটেড ১০০ কোটি টাকা ব্যয়ে হল্যান্ডের আইএইচসি ড্রেজার কোম্পানি থেকে তিনটি ড্রেজার কিনবে। দেশের বিভিন্ন নদী খননে এসব ড্রেজার ব্যবহার করা হবে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

ফিকরান ইন্টারন্যাশনাল ড্রেজিং লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাশেদ সাঈদ নাসিব আল মুর আল মানসুরী ও আইএইচসি ড্রেজারের পক্ষে প্রতিষ্ঠানের ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক কিস ডার্কস চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিকরান ইন্টারন্যাশনাল ড্রেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুদ্দিন মো. আলমগীর। অনুষ্ঠানে ফিকরান ড্রেজিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান রাশেদ সাঈদ নাসিব আল মুর আল মানসুরী বাংলাদেশে তাঁদের ব্যবসা সম্প্রসারণে সার্বিক সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

সিরাজুদ্দিন মো. আলমগীর বলেন, ফিকরান ইন্টারন্যাশনাল তিনটি অত্যাধুনিক ড্রেজার কিনতে যাচ্ছে। এই ড্রেজারের মাধ্যমে দেশের নদ-নদীর নাব্যতা ফেরানো সহজ হবে।