১০০ গজও হাঁটতে পারি না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন গ্রেনেডের বিস্ফোরণের পরপরই জ্ঞান হারান নাজিম উদ্দিন। জ্ঞান ফিরলে দেখেন, মৃত ভেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সঙ্গে তাঁকে ফেলে রাখা হয়েছে। নাজিম উদ্দিন বলেন, ‘লাশ রাখতে গিয়ে একজন আমার গায়ে পা রাখলে নড়ে উঠি। এরপর আমাকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।’ এখনো তাঁর শরীরে অসংখ্য স্প্লিন্টার। সব স্প্লিন্টার বের করা যায়নি। টানা ১০০ গজও হাঁটতে পারেন না। নাজিম এখন ‘২১ আগস্ট বাংলাদেশ’ নামের সংগঠনের সাধারণ সম্পাদক। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগে ঠিকাদারি করতাম। চিকিৎসায় ২৭-২৮ লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি নিঃস্ব।’