১০০ গণশৌচাগার নির্মাণ করবে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গতকাল একটি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গতকাল একটি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন–সুবিধা নিশ্চিত করতে ২০১৭ সালের মধ্যে আরও ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন৷
গতকাল দুপুর ১২টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে একটি গণশৌচাগার উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। ডিএসসিসি ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তির আওতায় এই গণশৌচাগার নির্মাণ করা হয়। এতে নারী ও পুরুষের জন্য আলাদা কক্ষ, লকার, হ্যান্ড ওয়াশিং, শাওয়ার ও বিশুদ্ধ খাওয়ার পানির সুবিধা রয়েছে। গণশৌচাগারটিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে।
সাঈদ খোকন বলেন, নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন–ব্যবস্থা উপহার দিতে চায় ডিএসসিসি৷ বিশেষত পথচারী ও নারীদের জন্য, যাদের অনেকটা সময় নানাবিধ কাজে বাসার বাইরে থাকতে হয়।