প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। টেন্ডারবাজিতে ছেয়ে গেছে সারা দেশ। কোনো কাজে ১০০ টাকা বরাদ্দ হলে শেষ পর্যন্ত ওই কাজে ১৫ টাকাও খরচ হয় না। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনে সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারের পরিকল্পনা বিভাগ আয়োজিত এ সেমিনারে সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের দুই বছরের গবেষণাকর্ম উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে এ কে খন্দকার আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণার বিকল্প নেই। এসব গবেষণাই পরে জাতীয় নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। পরিকল্পনা বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, কাজী খলীকুুজ্জমান আহমদ প্রমুখ বক্তব্য দেন।