১০০ টাকার প্রাইজবন্ডের ড্র রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৮১তম ড্র ১ নভেম্বর রোববার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর সরকারি ছুটির দিন হওয়ায় পরবর্তী কার্যদিবসে এই ড্র অনুষ্ঠিত হচ্ছে। বাসস।
সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্রতে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। ২ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় ড্রয়ের ফলাফল প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি।