প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারকে ১০ টাকায় রূপান্তর করতে বাংলাদেশ শিপিং করপোরেশন বিল, ২০১৭ গতকাল রোববার সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের বাংলাদেশ শিপিং করপোরেশন অর্ডার রহিত হবে। বর্তমানে শিপিং করপোরেশনের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। বিলে বলা হয়েছে, করপোরেশনের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা হবে ন্যূনতম ৭ এবং সর্বোচ্চ ১৩।