১০০ পথশিশু পেল ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথশিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দিচ্ছেন ‌‌প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যরা l প্রথম আলো
পথশিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দিচ্ছেন ‌‌প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যরা l প্রথম আলো

সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ফেসবুকে ‘প্রত্যাশা ফাউন্ডেশন’ নামের একটি ইভেন্ট খুলে অর্থ সংগ্রহ করে ১০০ পথশিশুকে ঈদের নতুন পোশাক দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে পথশিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় ঈদের পোশাক।
নগরের ৭০ জন শিক্ষার্থী ফেসবুক ব্যবহারের সুবাদে একটি ‘ইভেন্ট’-এর মাধ্যমে নিজেদের ও বন্ধুদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থ সংগ্রহ করে। এক সপ্তাহ ঘুরে রেলস্টেশন, কাজীরবাজার সেতু, কিনব্রিজ, সুরমা নদীর চাঁদনি ঘাটের সিঁড়ি ও আলী আমজাদের ঘড়ি ঘরসহ আশপাশের এলাকা ঘুরে ১০০ শিশু তালিকাভুক্ত করা হয়।
গতকাল পোশাক হস্তান্তর অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহান আহমদ, লিডিং ইউনিভার্সিটির মুসা আহমদ, মদনমোহন কলেজের এমদাদুল ইসলাম, মিজানুর রহমান, সৈয়দা ফাইরুজ জারিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ২০১৪ সালে ঈদুল ফিতরে ৩০ জন পথশিশুর হাতে নতুন পোশাক কিনে দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়েছিল। পরের বছর ৯১ হাজার টাকা সংগ্রহ করে ৩৫ জন পথশিশুকে ঈদের পোশাক দেন তাঁরা।