১০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইন্দোনেশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে ১০০ জন শরণার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সেখানকার লকসামাওয়ে অভিবাসন দপ্তর গতকাল বুধবার এ কথা জানিয়েছে। খবর জাকার্তা পোস্টের।
ওই বাংলাদেশিদের গত মে মাস থেকে স্থানীয় একটি দপ্তরে রাখা হয়েছিল। লকসামাওয়ে অভিবাসন দপ্তরের নজরদারি ও আইন প্রয়োগ বিভাগের প্রধান আলবার্ট জালিয়াস বলেন, বাংলাদেশি ওই শরণার্থীরা অভিবাসন বিভাগের প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শেষ করেছেন। তাই তাঁদের দেশে ফেরত পাঠানো যায়।
ইন্দোনেশিয়ার সরকারি সূত্র জানায়, উত্তর সুমাত্রার কুয়ালা নামু আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওই শরণার্থীদের গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দফায় দেশে ফেরত পাঠানো হয়। এর আগে আরও ১৫০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ৭১ জন বাংলাদেশি শরণার্থী এখনো দেশে ফেরার অপেক্ষায় লকসামাওয়ের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তাঁরা অপেক্ষা করছেন, জাকার্তার বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে দেশে ফিরবেন।