১০০ বায়োপসির ২৫ থেকে ৩০ টিতে ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরীক্ষাগারে প্রতি ১০০ বায়োপসি পরীক্ষার মধ্যে ২৫ থেকে ৩০ টিতে ক্যানসার শনাক্ত হচ্ছে।

আজ শনিবার হাসপাতালের মিলন হলে জাতীয় ক্যানসার সম্মেলন ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এ কথা বলেছেন।

উপাচার্য বলেন, ক্যানসারের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে পরিবেশ বড় ধরনের ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র এবং গাইনি অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।