১০০ ভালো মানুষের তালিকায় জামায়াতের নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে ১০০ ভালো মানুষের তালিকা করা হলে তাতে অবশ্যই জামায়াতে ইসলামীর নেতাদের নাম থাকবে।’ এমন দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম নাজির আহমদ।মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে গতকাল সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।রাজধানীর বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত শুরার অধিবেশনে ২২ জন নারী সদস্যসহ ২২২ জন সদস্য অংশ নেন। শুরার সদস্য সংখ্যা ২৮৮ জন।সভাপতির বক্তব্যে নাজির আহমদ বলেন, ‘একাত্তর সালে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর কেউ বিন্দুমাত্র জড়িত ছিলেন না। কল্পকাহিনি সাজিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাখা হয়েছে।’ তিনি এই ‘নিরপরাধ’ মানুষগুলোকে মুক্তি দিয়ে কোটি কোটি মানুষকে শান্ত করতেও সরকারের প্রতি আহ্বান জানান।শুরার অধিবেশনে দলের অপর দুই নায়েবে আমির আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আবদুস সুবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, শফিকুর রহমানহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।