১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি আছে ত্রিপুরা সরকার। সফররত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল বুধবার এ কথা জানান। এ জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত মধ্যাহ্নভোজের সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারী যন্ত্রপাতি বাংলাদেশের ভুখণ্ড দিয়ে পরিবহনের সুযোগ দেওয়ায় ত্রিপুরার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।মানিক সরকার আরও বলেন, ‘প্রাথমিকভাবে পালাটানা বিদ্যুৎকেন্দ্রে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ত্রিপুরা পাবে ২০০ মেগাওয়াট। বাকিটা জাতীয় গ্রিডে যুক্ত হবে। ত্রিপুরার প্রাপ্য ২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১০০ মেগাওয়াট বাংলাদেশকে দিতে কোনো আপত্তি নেই। আপনারা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলুন।’পালাটানা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে তিনি জানান।জ্বালানি-বাণিজ্য বাড়াতে একটি সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ত্রিপুরা প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে। ১০টি কূপ খনন করলে চার-পাঁচটি কূপে গ্যাস পাওয়া যায়।