প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়েডা)। একই সঙ্গে এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত এবং প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।