১০০০ কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের শীতার্ত দুস্থ এক হাজার নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়ন থেকে এক হাজার নারী-পুরুষ স্থানীয় শিশু সদন বালিকা এতিমখানায় উপস্থিত হয়। তাদের মধ্যে সবাইকে একটি করে কম্বল প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আজহার আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা ইওন গ্রুপের অর্থায়নে কম্বল বিতরণ একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে ইওন গ্রুপ ও এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।