১০০০ স্বাস্থ্যকর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার ১৬ উপজেলায় এক হাজার স্বাস্থ্যকর্মী তৈরি করা হবে। এ জন্য ধারাবাহিকভাবে উপজেলাভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল এডুকেশন অ্যান্ড হেলথ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক চিকিৎসক এ বি এম খোরশেদ এ কথা জানিয়েছেন। চাঁদের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক বাংলাদেশ শাখার উদ্যোগে এসব স্বাস্থ্যকর্মী তৈরি করা হবে। ইতিমধ্যে শনিবার কুমিল্লায় ১৫০ জন স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।