প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় নগরের বারুতখানা এলাকায় প্রথম আলো আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। শুরুতেই আলোচনা সভায় বক্তব্য দেন বন্ধুসভার সাবেক সভাপতি মাহবুবুর রহমান, বর্তমান সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সিকান্দর শাকির প্রমুখ। পরে শাহ আবদুল করিম রচিত গান পরিবেশন করেন ফাল্গুনী দেব, পারমিতা দাশ, প্রিয় দেব চাকমা, মধুরিমা চৌধুরী প্রমুখ।