১০২ জন 'বাংলাদেশি' মিয়ানমারে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের নৌবাহিনী দেশটির তানিনথারি অঞ্চলের কউথাং দ্বীপের কাছে ১০২ জন ‘বাংলাদেশিকে’ উদ্ধার করেছে। নৌকায় চড়ে ভাগ্য বদলের জন্য তাঁরা গত জুনের শুরুতে কউথাং দ্বীপ ছেড়ে আন্দামান পাড়ি দেওয়ার সময় নৌবাহিনী তাঁদের উদ্ধার করে।
রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও সিনহুয়া গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।
যোগাযোগ করা হলে মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত তারেক মোহাম্মদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, “তানিনথারি অঞ্চল থেকে ১০২ জন ‘বাংলাদেশিকে’ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে জেনেছি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দূতাবাসকে কিছু জানায়নি।’
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর খবরে বলা হয়েছে, সর্বশেষ উদ্ধার হওয়া ১০২ জনের সবাই পুরুষ।