১০২ শিক্ষককে সংবর্ধনা ও বিদায় দিল সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহউপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মাননাপ্রাপ্ত চার শিক্ষক ও গত বছর যোগ দেওয়া ৮১ শিক্ষককে সংবর্ধনা এবং কর্মজীবন শেষে সদ্য অবসরে যাওয়া ১৬ শিক্ষককে বিদায় দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ উপলক্ষে ‘শিক্ষক সম্মাননা ও সংবর্ধনা-২০১৩’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী ও সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ নাসিম হাসান। অন্যদিকে বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী, অধ্যাপক কলিম উদ্দিন ভূঞা, অধ্যাপক মোসলেহ উদ্দীন, অধ্যাপক শান্তি রঞ্জন দাশ, ইউজিসি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুলাহ আল ফারুক, নবাগত শিক্ষকদের মধ্যে মুহাম্মদ ইয়াকুব ও সুলতানা সুকন্যা বাশার। ইউজিসি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সংবর্ধিত অন্য তিনজন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক মো. শাহাদাত হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবুল কাসেম ও পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ ইদ্রিস মিয়া।