প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ১০২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, ইউএনও মো. হাফিজুর রহমান, মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) তামীম আল ইয়ামীন ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহাম্মদ। বিদ্যালয়ের ছাত্ররা প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি