প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৫ জন, নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন ও তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাঁদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে। ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে।