১০৪ বাড়িতে বিদ্যুতের সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরলের রানীপুকুর ইউনিয়নের রাঙ্গন চেচাইহাট ও জগতপুর বৈরডাঙ্গী গ্রামে ১০৪টি বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী এর উদ্বোধন করেন। পরে খালিদ মাহমুদ চৌধুরী হালজায় গ্রামে সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ১২৯তম জন্মবার্ষিকী উৎসবে যোগ দেন।
পল্লী বিদ্যুতের সংযোগ উপলক্ষে রাঙ্গন চেচাইহাট হরিমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ফারুক আযম। মোসাদ্দেক হোসেনের পরিচালনায় বক্তব্য দেন প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।