১০৬ শিক্ষার্থীকে দেওয়া হলো শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ১০৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই ১০৬ জনের মধ্যে ১৬ শিক্ষার্থীকে ১ হাজার এবং ৯০ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। তাদের সবাইকে প্রতি মাসেই এই ভাতা দেওয়া হবে।
এ উপলক্ষে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় এক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র সরফুদ্দীন আহমেদ।
সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী কামরুন নাহার, মোরশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম কবীর কাজল, মাহবুবার রহমান, হাফিজ আহম্মেদ, কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, মেয়রের একান্ত সচিব রাশেদুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল হাকিম মিয়া প্রমুখ।