১০৮ দিন লড়ে চলে গেলেন সেই মনোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ভবনধসের ঘটনায় আহত মনোয়ার (২২) আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। দুর্ঘটনার ১০৮ দিন পর তিনি মারা গেলেন।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর মনোয়ার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তখন থেকে তিনি কোমায় ছিলেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল সাড়ে সাতটায় মনোয়ার মারা যান। গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত রানা প্লাজা ভবন ধসে পড়ে। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত এক হাজার ১৩৩ জন মারা গেছেন। এ ছাড়া দুজন উদ্ধারকর্মীরও মৃত্যু হয়। মনোয়ার হোসেন রংপুরের মিঠাপুকুরের জাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নিউ ওয়েব বটমস লিমিটেডে সহকারী লাইন আয়রনম্যান হিসেবে কাজ করতেন।
মায়ের স্বীকৃতি মিলেছে