১০৮৩৫ শিক্ষকের জ্যেষ্ঠতা তালিকা তৈরি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত ১০ হাজার ৮৩৫ জন শিক্ষকের বিষয়ভিত্তিক সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা হয়েছে। মোট ছয় খণ্ডে প্রকাশিত হয়েছে ওই তালিকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ গতকাল বুধবার ছয় খণ্ডে প্রকাশিত ওই তালিকা শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে হস্তান্তর করেন। তালিকা অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি, সিলেকশন গ্রেড, জ্যেষ্ঠতাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে শিক্ষা প্রশাসনে জটিলতা কমে গতি আসবে বলে শিক্ষা মন্ত্রণালয় আশা করছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালিকায় চার হাজার ২৯১ জন প্রভাষক, তিন হাজার ৫০৫ জন সহকারী অধ্যাপক, দুই হাজার ৩৩৬ জন সহযোগী অধ্যাপক এবং ৭০৩ জন অধ্যাপকের নাম, আইডি নম্বর, জন্ম তারিখ, নিয়োগের তারিখ, যোগদানের তারিখ, পদোন্নতির তারিখসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করা হয়েছে।আইডি নম্বর না পড়ায় ২৭, ২৮ ও ২৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এক হাজার ৭১৬ জন কর্মকর্তার তথ্যাদি সংযুক্ত করা সম্ভব হয়নি।