১১ আসনে জাতীয় পার্টি জয়ী
দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২, চট্টগ্রাম-৯, ময়মনসিংহ-৭, ঢাকা-১, ঢাকা-৪, ঢাকা-৬, কিশোরগঞ্জ-৬ ও কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীরা জিতেছেন।তাঁদের মধ্যে সিলেট-২ আসনে ইয়াহিয়া চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে জিয়াউদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৭ আসনে এম এ হান্নান, ঢাকা-১ আসনে সালমা ইসলাম, ঢাকা-৪ আসনে সৈয়দ আবু হোসেন, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ, কিশোরগঞ্জ-৬ আসনে মুজিবুল হক চুন্নু, কুমিল্লা-৮ আসনে নূরুল ইসলাম মিলন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।
সিলেট-২: এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৪৮ হাজার ১৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান (আনারস) পেয়েছেন ১৭ হাজার ৩৮৯ ভোট।
চট্টগ্রাম-৯: এই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দীন আহমেদ (লাঙ্গল) পেয়েছেন ৭৯ হাজার ৭৭৯ ভোট। প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) মোহাম্মদ আবু হানিফ পেয়েছেন ৩ হাজার ৫৯৯ ভোট। আসনে মোট ভোটার ছিলেন তিন লাখ ৬২ হাজার ৪৯৭জন।
ময়মনসিংহ-৭: বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, এই আসনে ১০৮টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী এম এ হান্নান (লাঙ্গল) ৩৬ হাজার ৭৬৪ ভোট পেয়ে জিতেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. হাফেজ রুহুল আমীন মাদানী পেয়েছেন ৩৩ হাজার ৩৬৪ ভোট।
ঢাকা-১: এই আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৫৪ হাজার ৩১ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল মান্নান খান (নৌকা) পেয়েছেন ৪৮ হাজার ৩৩১ ভোট। রিটার্নিং কর্মকর্তা কমিশনার ঢাকা বিভাগ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
ঢাকা-৪: এই আসনে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন (লাঙ্গল) পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আওলাদ হোসেন (হাতি) পেয়েছেন ১৪ হাজার ৭৮৭ ভোট। কেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ২৮ হাজার ৫১। রিটার্নিং কর্মকর্তা কমিশনার ঢাকা বিভাগ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
ঢাকা-৬: বেসরকারিভাবে পাওয়া ফলে জানা যায়, এই আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী কাজী ফিরোজ রশিদ ৪৫ হাজার ৩৯১ ভোট পেয়ে জিতেছেন।প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (হাতি) মো. সহিদুর রহমান সহিদ পেয়েছেন সাত হাজার ২৫৯ ভোট।আসনের ৯৮টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৪৮ হাজার ৯০ জন।
কিশোরগঞ্জ-৬: বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা যায়, জাপার প্রার্থী মুজিবুল হক চুন্নু (লাঙ্গল) পেয়েছেন ৭৯ হাজার ৩৯২ ভোট।তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক (হরিণ) পেয়েছেন ১৬ হাজার ৪৭৪ ভোট।সহকারী পুলিশ সুপার মো. শাহেন শাহ ‘প্রথম আলো’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা-৮: এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল ইসলাম মিলন (লাঙ্গল) পেয়েছেন ৫০ হাজার ৮০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ এস এম কামরুল ইসলাম (আনারস) পেয়েছেন ১৭ হাজার ১০৬ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-৯: এ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৭৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির আবু হানিফ পেয়েছেন তিন হাজার ৫৯৯ ভোট।
পটুয়াখালী-১: এ আসনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ৭৯ হাজার ২০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৪৮২ ভোট। এ ছাড়া এ আসনে জাসদের প্রার্থী মো. হাবিবুর রহমান শওকত পেয়েছেন এক হাজার ৪৩২ ভোট।
কুড়িগ্রাম-১: বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৬৭ হাজার ৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আবদুল হাই (তালা) পেয়েছেন ২৯ হাজার ৩১১ ভোট। ৩৭ হাজার ৬৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন এ কে এম মোস্তাফিজুর রহমান। ওই আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ২২১টি। ২২৬টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হলেও দুর্বৃত্তের হামলার কারণে চর ভুরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৩৩ শতাংশ ভোট গণনা করা হয়েছে।