১১ এপ্রিল উপজেলায় ও ২০ এপ্রিল জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনজীবনের জরুরি সংকট সমাধানের দাবিতে ও সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আগামী ১১ এপ্রিল দেশের সব উপজেলায় এবং ২০ এপ্রিল জেলায় জেলায় সমাবেশ ও বিক্ষোভ করবে গণতান্ত্রিক বাম মোর্চা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সমস্যা এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশুর মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আওতায় এ ঘোষণা দিয়েছে বাম মোর্চা। গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডে মোর্চার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।