১১ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় আগামী ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদুজ্জামান এ আদেশ দেন। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তা না দেওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত বছরের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিংয়ে’ অভিযানে ৯ জঙ্গি নিহত ও ১ জন আহত হন। দুই দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। আদালত প্রতিবেদক