১১ ও ১২ মার্চের কামিল পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৩–এর প্রথম ও দ্বিতীয় পর্বের ১১ ও ১২ মার্চ অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে আরও জানা গেছে, অনিবার্য কারণে ওই দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লার কাছে জানতে চাইলে তিনি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে তিন দফায় এই পরীক্ষা স্থগিত করা হয়।