১১ কর্মকর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ঋণের নামে এক হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য ওই শাখার ১১ জন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের কাছে এই ১১ জনের তালিকাসহ নোটিশ পাঠানো হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছে। তাঁদের মধ্যে ব্যাংকটির স্থানীয় শাখার বৈদেশিক বিনিময় বিভাগের (রপ্তানি শাখা) মহাব্যবস্থাপক এম এ বাতেন, উপমহাব্যবস্থাপক হোসনে আরা বেগম রয়েছেন।