প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের ১১ কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট কার্যালয়গুলোর কাজ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অধিকাংশ পদই শূন্য। চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। এতে নিকলীর জনগণ যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে। নিকলী উপজেলার চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ২৪টি দপ্তরের মধ্যে যদি ১১টি দপ্তরেই প্রধান কর্মকর্তার পদ শূন্য থাকে, তবে উপজেলার কার্যক্রম চলবে কীভাবে?