১১ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১১ কাস্টমস কর্মকর্তা ও দুই আমদানিকারকের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের দায়রা জজ এস এম মুজিবর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন চট্টগ্রাম কাস্টমসের সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরী, কাস্টমস কর্মকর্তা সাজেদুল হক, বাহারুল আলম, আবুল হাশিম প্রধান, আবু হায়দার, এ কে এম ফজলুল হক, প্রভাষ চন্দ্র তরফদার, কাজল নন্দী, এন কে বড়ুয়া, আমিনুল ইসলাম, মাসুক আল হোসাইন এবং আমদানিকারক রুহুল আমিন ও ইমরান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ২০০৯ সালের ২৫ জুন হাসান আলী নামের এক ব্যক্তি এই ১১ কাস্টমস কর্মকর্তা ও দুই আমদানিকারকের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন। চলতি বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আসামিদের বিরুদ্ধে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে বিচার শুরুর জন্য আজ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত।