১১ কিলোমিটারে অসংখ্য গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। দূরপাল্লার গাড়িচালক জাকির হোসেন বলেন, সড়কের বেহাল অবস্থা দেখে মনে হয়, এর মা-বাপ বলতে কেউ নেই। যদি কেউ থাকত, তাহলে সড়কের এ বেহাল অবস্থা হতো না। প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্থায়ী কোনো মেরামতের ব্যবস্থা নেয়নি। মাঝেমধ্যে কিছু গর্ত ইটের খোয়া ও বালি দিয়ে ভরাট করলেও ব্যস্ততম এ সড়কে গাড়ি চলাচলে ও বৃষ্টিতে পুনরায় বড় গর্তের সৃষ্টি হয়।বাগিচাহাট সড়ক এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান ও সাহাব উদ্দীন জানান, দোহাজারী সড়ক বিভাগ ঠিকাদারের মাধ্যমে বাগিচাহাট এলাকার প্রায় ১০০ ফুট সড়ক মেরামত করার এক মাসও হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এর পিছ-ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অর্ধশত গর্তের সৃষ্টি হয়েছে। নিম্নমানের কাজের কারণে সড়কের এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। সওজের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহামঞ্চদ কামরুল আহসান মহাসড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি এবং দুই পাশের মাটি সরে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বর্ষার কারণে সড়কে স্থায়ীভাবে কাজ করার সম্ভব হচ্ছে না।