প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে পুলিশ ১১ কিশোরকে আটক করেছে। পুলিশ বলছে, কিশোরদের কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আটক কিশোরদের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন সরকার বলেন, ওই কিশোরেরা কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করছিল। এ জন্য তারা দুটি মাইক্রোবাসযোগে গতকাল সকালে জালালপুর গ্রামে আসে। পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিনকে হত্যার পরিকল্পনাও ছিল তাদের। সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশি অস্ত্রসহ ওই ১১ জনকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ