১১ কোচিং সেন্টার সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কোচিং সেন্টার সিলগালা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মাসফিকা হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে। সেই নির্দেশ অনুযায়ী অভিযান চালিয়ে ১১টি কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে।