১১ গ্রামের এক বিদ্যালয়ের পাঠদান চলছে গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি ইউনিয়নের ১১টি গ্রামের শিশুদের জন্য একমাত্র বিদ্যালয় হচ্ছে সাহাব্দীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২১ মে ঝড়ে বিদ্যালয়ের চালা উড়ে যাওয়ার পর থেকে শিক্ষার্থীদের পাঠদান চলছে গাছের নিচে।উপজেলার লোকজন ২০০১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নিবন্ধন না হওয়ার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেতন পাচ্ছিলেন না। ২০০৭ সালের জুনে প্রথম আলোয় ‘১১ গ্রামের এক বিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে পড়ে এবং নিবন্ধনের ব্যবস্থা হয়।প্রধান শিক্ষক ওবায়দুল হক জানান, বিদ্যালয়ের নিজস্ব কোনো তহবিল না থাকার কারণে তাঁদের পক্ষে বিদ্যালয়টি মেরামত করা সম্ভব হচ্ছে না। তিনি ঝড়ের পরের দিনই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহাম্মেদ খান জানান, আগামী শিক্ষা কমিটির সভার রেজুলেশন করে ওপরে পাঠাবেন।