প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর ফের চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
১১ ঘণ্টা পর ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর।