প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দিন বড় মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ কে এম কামাল উদ্দিনের আদালতে হাজির হয়ে মামলার ২৪ জন আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৩ জনের জামিন মঞ্জুর করেন। বড় মাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিক খলিফা, সাধারণ সম্পাদক নবী হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলামসহ ১১ জনকে কারাগারে পাঠানো হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি