১১ জন পাঁচ দিন করে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১১ জনকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন শাহ আজিজ সোহেল, জালাল হোসেন, মো. রানা, মো. ওয়াহেদ, কামরুজ্জামান, মো. পারভেজ, ডিএনসিসির ট্রেড লাইসেন্স শাখার কর্মচারী নূরে আলম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, লুৎফর রহমান, আবদুল আলী ও জাহাঙ্গীর হোসেন। গত মঙ্গলবার বাড্ডা ও পান্থপথ থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব। বুধবার তাঁদের বিরুদ্ধে বাড্ডা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়।