১১ জন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। অসদুপায় অবলম্বনের অভিযোগে ও পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন রাখার অপরাধে দৌলতপুরের ইউএনও মোকতার হোসেন দৌলতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পাঁচজন ও দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ছাড়া আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।