১১ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১ জন শিক্ষার্থীকে গতকাল সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রুয়েট ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর ওপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সিন্ডিকেট সভার মাধ্যমে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন সিভিল বিভাগের চতুর্থ বর্ষের রেজা, তৃতীয় বর্ষের জনি ও দ্বিতীয় বর্ষের শরীফ, কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ফয়সাল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের রোজ, যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের নাদির ও নয়ন, দ্বিতীয় বর্ষের মুন্না, শামীম, নবীন ও পাভেল। গত রোববার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রুয়েটের উপাচার্য সিরাজুল করিম সভাপতিত্ব করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল্লাহ, রুয়েটের সহ-উপাচার্য মর্তুজা আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়্যারমান তানবিরুল আলমসহ ১৩ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।