১১ জনকে আসামি করে ছাত্রলীগের এক পক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রলীগের একটি পক্ষ গত রোববার রাতে নগরের চকবাজার থানায় এ মামলা করেন। এতে ১১ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক কামাল হোসেন।
গত রোববার বহিরাগত যুবকদের নিয়ে চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ও চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনজন।
এ ঘটনায় রোববার রাতে চকবাজার থানায় মামলা করেন চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও নুরুল মোস্তফার অনুসারী সুভাষ মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম, জাবেদুল আজম, সায়ম ও মনিরসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।