১১ জনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া পৌরসভার বালিয়াতলী এলাকা থেকে কসমেটিকস জাতীয় নকল পণ্যসামগ্রী তৈরির অপরাধে ১১ জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন এই সাজা দেন। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া থানার উপপরিদর্শক নাছির উদ্দিন বালিয়াতলী থেকে নকল পণ্যসামগ্রীসহ তাদের আটক করেন। আটক ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলায়।