প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল মঙ্গলবার জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সাবিহা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ডোমার থানার উপপরিদর্শক আরমান আলী বলেন, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে গতকাল ভোরে শহরের ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে ওই ১১ জুয়াড়িকে আটক করা হয়। দুপুরে আদালত প্রত্যেককে ওই শাস্তি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। নীলফামারী প্রতিনিধি