১১ জনের চাঁদাবাজির মামলা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের সাত শ্রমিকনেতাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। ২০০৭ সালের মার্চে জরুরি অবস্থার জারির পর এঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলা করার আগে তাঁদের গ্রেপ্তার করা হয়। ১১ জনের মধ্যে সাতজন বন্দর ও ডক-শ্রমিকনেতা, দুজন বন্দরের যন্ত্রচালক (অপারেটর), একজন কর্মচারী ইউনিয়নের নেতা এবং একজন স্টিভিডরস অ্যাসোসিয়েশনের নেতা।