১১ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন ওরফে পলাশ হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ১১ জনকে অভিযুক্ত করে পুনঃ অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোরের পুলিশ পরিদর্শক কে এম ফারুক হোসেন গত রোববার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, প্রিন্স, রাজ্জাক ফকির, জাহিদুল ইসলাম, রবিউল শেখ, সজল, টুটুল গাজী, ফয়সাল গাজী, শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল, শহিদুল ইসলাম ও আল মাসুদ রানা ওরফে মাসুদ।
২০১৩ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যায় পলাশকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার চার দিন পর ১৩ ডিসেম্বর পলাশের বোন ফারহানা ইয়াসমিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চলতি বছরের ২৬ জুলাই একটি অভিযোগপত্র আদালতে দাখিল করে। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলার পুনঃ তদন্তের আবেদন জানান। আদালত পিবিআইকে পুনরায় তদন্তের আদেশ দেন।