১১ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর ১১ জানুয়ারি থেকে ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। ১৪ হাজার ৪৭০ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। সরকারি এক তথ্য বিবরণীতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।চলতি বছরের ৯ মার্চ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি ও বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। গত ৩০ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। ১৯ অক্টোবর ফল প্রকাশ করা হয়।