১১ জুন নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ১১ জুন। গতকাল সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় জেলার ১২টি উপজেলার ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।