১১ জুন স্মরণে সভা ও মোমবাতি প্রজ্বলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড় রক্ষা ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী জনগোষ্ঠীকে শিগগির নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন জন-উদ্যোগ। ২০০৭ সালের ১১ জুন প্রবল বর্ষণে পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানির ঘটনা স্মরণে গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত মোমবাতি প্রজ্বলন ও নাগরিক স্মরণসভায় বক্তারা এ দাবি জানান।