১১ জেলায় ডিসি পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ ১১ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। চারজনকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। অন্য সাত জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এই সাত জেলায় ডিসি পদে কর্মরত সাতজন যুগ্ম সচিবকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেছে। ঢাকার ডিসি পদে যশোরের ডিসি মহিবুল হক, চট্টগ্রামের ডিসি পদে রাজবাড়ীর ডিসি ফয়েজ আহমেদ, খুলনার ডিসি পদে কৃষিমন্ত্রীর একান্ত সচিব জমসের আহমেদ খন্দকার, ময়মনসিংহের ডিসি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক লোকমান হোসেন মিয়া, নেত্রকোনার ডিসি নুরুল আমিন যশোরের ডিসি এবং সিরাজগঞ্জের ডিসি হুমায়ুন কবিরকে নেত্রকোনার ডিসি পদে নিয়োগ দেওয়া হয়।এ ছাড়া কুমিল্লার ডিসি একই জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল হোসাইন, কিশোরগঞ্জের ডিসি পদে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপপরিচালক সিদ্দিকুর রহমান, বাগেরহাটের ডিসি পদে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আকরাম হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব সৈয়দা সাহানা বারীকে রাজবাড়ীর ডিসি, কুমিল্লার জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি পদে বদলি করা হয়েছে।ঢাকার ডিসি (যুগ্ম সচিব) মো. জিল্লার রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, খুলনার ডিসি (যুগ্ম সচিব) এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব, কুমিল্লার ডিসি (যুগ্ম সচিব) আবদুল মালেককে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব, কিশোরগঞ্জের ডিসি (যুগ্ম সচিব) মো. শাহ কামালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ময়মনসিংহের ডিসি (যুগ্ম সচিব) এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, চট্টগ্রামের ডিসি (যুগ্ম সচিব) ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরীকে সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব, বাগেরহাটের ডিসি (যুগ্ম সচিব) মো. মোয়াজ্জেম হোসেনকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আতোয়ার রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়াকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব ওমর ফারুককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব অমলেন্দু মুখার্জিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য বদলি করা হয়েছে।